ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চাল বণ্টন নিয়ে চাচার হামলায় ভাতিজা খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 19 May, 2021, 4:13 PM

চাল বণ্টন নিয়ে চাচার হামলায় ভাতিজা খুন

চাল বণ্টন নিয়ে চাচার হামলায় ভাতিজা খুন

বরিশালের গৌরনদীতে দুস্থ মহিলাদের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) কার্ডের চাল বণ্টন নিয়ে চাচার হামলায় ভাতিজা রামিন মৃধা নিহত হয়েছে।

বুধবার (১৯ মে) সকালে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের মিন্টু মৃধা ও তার বড় ভাবি রওশনারা প্রতি মাসে ভিজিডি চাল বণ্টন করে নিতেন। মঙ্গলবার (১৮ মে) সকালে রওশনারা ছেলে রামিন ও রাজিব মৃধা তাদের চাচা মিন্টু মৃধার কাছে ভিজিডি কার্ড ফেরত চান।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় চাচা মিন্টু মৃধার কাঠের আঘাতে রামিন মৃধা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

তিনি আরও জানান, বুধবার (১৯ মে) সকালে নিহতের স্ত্রী রুমা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এজাহারভুক্ত আসামি তোফাজ্জল মৃধাকে গ্রেপ্তার করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status