|
বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু, অংশ নিয়েছেন দুই শতাধিক কবি-সাহিত্যিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু, অংশ নিয়েছেন দুই শতাধিক কবি-সাহিত্যিক ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, বেড়ে ওঠার কাগজ ‘নিওর’, স্মারকগ্রন্থ, দুটি সেমিনার পেপার এবং মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ ‘নিজস্ব দুঃখগুলো’ উন্মোচন করা হয়। ![]() বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু, অংশ নিয়েছেন দুই শতাধিক কবি-সাহিত্যিক সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বসেছে মিনি বইমেলা। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকাশনা, স্থানীয় ও জাতীয় লেখকদের বই, লিটল ম্যাগাজিন এবং শীতকালীন পিঠার আয়োজন রয়েছে। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। প্রথম দিনে নজরুলবিষয়ক আলোচনা, কবিতা আবৃত্তি, সেমিনার, মুক্ত আলোচনা এবং কবিতা ও ছড়া পাঠ অনুষ্ঠিত হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
