ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 28 November, 2026, 11:27 AM

ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ রেহেনা বেগম (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা ও একটি ইনফিনিক্স মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজায় ধরলা সেতু চেকপোস্টের সামনে এ অভিযান চালানো হয়। ফুলবাড়ী থানার (এসআই) আব্দুল্লাহ আল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রেহেনা বেগম উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোকসেদুলের স্ত্রী ও মো. বাহার আলীর মেয়ে।
 
পুলিশ জানায়, অভিযানে রেহেনা বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা, নগদ ৪ হাজার ৫০০ টাকা ও একটি ইনফিনিক্স মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ২৮; তারিখ ২৭ নভেম্বর ২০২৬। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status