|
সৌদি আরবে মাছবোঝাই ভ্যান পাহাড়ি সড়কে দুর্ঘটনা, খাগড়াছড়ির যুবকসহ ২ বাংলাদেশির মৃত্যু
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() সৌদি আরবে মাছবোঝাই ভ্যান পাহাড়ি সড়কে দুর্ঘটনা, খাগড়াছড়ির যুবকসহ ২ বাংলাদেশির মৃত্যু শুক্রবার (২৬ নভেম্বর ২৬) সৌদি স্থানীয় সময় সকাল ৭টার দিকে আভা অঞ্চল থেকে জিজান যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন রনির চাচা ও খাগড়াছড়ি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে একটি ফ্রিজার ভ্যানে মাছ নিয়ে আভা অঞ্চল থেকে জিজানের উদ্দেশে যাচ্ছিলেন রনি ও চালক কামরুল হাসান। পথে পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক কামরুল হাসান ও তার পাশে থাকা আশরাফ উদ্দিন রনি নিহত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফ উদ্দিন রনি প্রায় দুই মাস আগে ছুটি শেষে সৌদি আরবে তার কর্মস্থলে ফিরে যান। এর কিছুদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হলো। নিহতের চাচা মীর হোসাইন বলেন, রনির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
