ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সাজেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Saturday, 28 November, 2026, 11:35 AM

সাজেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাজেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পর্যটন জনপদ সাজেকে জননিরাপত্তা নিশ্চিতকরণ, জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সাজেকের গঙ্গারাম (উজোবাজার) এলাকায় জিকু চাকমার নেতৃত্বে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ, সাজেক শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাজেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাজেকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।একই সঙ্গে তারা সাজেকবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভকারীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১।সাজেকের মাচালং, নোয়াপাড়া, থালকুম্ভ, চাইল্যাতলী ও ভূয়াছড়িসহ বিভিন্ন এলাকা থেকে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া;

২।সেনাবাহিনী কর্তৃক নিরীহ সাধারণ মানুষের ঘরবাড়িতে অযথা তল্লাশি বন্ধ করা;

৩।জেএসএসের সশস্ত্র সদস্যদের মাধ্যমে অবরোধ সমর্থিত কোনো ব্যক্তিকে প্রাণনাশের হুমকি না দেওয়া; 

৪।মাচালং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে বদলি করা এবং 

৫।অবরোধকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা।

সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেন, সাজেকের বিভিন্ন এলাকায় চলমান অস্থিরতা, নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং পারস্পরিক বিরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। 

এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।

তাদের বক্তব্য অনুযায়ী, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভয়ভীতি, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সাজেকের প্রত্যন্ত এলাকাগুলোতে বসবাসরত মানুষের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল এবং জীবনযাত্রার পরিবেশ নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা আরও বলেন, সাজেকের চলমান পরিস্থিতির স্থায়ী সমাধান না হলে স্থানীয় জনগণের মধ্যে অস্থিরতা আরও বাড়তে পারে। তাই উত্থাপিত পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তারা শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয়দের বলেন,সাজেকের বর্তমান পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, পর্যটনশিল্পের স্বাভাবিক পরিবেশ এবং এলাকার সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status