|
প্রবাসীর বউকে ইমুতে কুপ্রস্তাব, পরে বাসায় গিয়ে নিপীড়নের অভিযোগ খাগড়াছড়িতে যুবক গ্রেপ্তার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() প্রবাসীর বউকে ইমুতে কুপ্রস্তাব, পরে বাসায় গিয়ে নিপীড়নের অভিযোগ খাগড়াছড়িতে যুবক গ্রেপ্তার বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২৬) বেলা সাড়ে ১১টার দিকে রামগড় পৌরসভার চৌধুরীপাড়ায় ভুক্তভোগীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাদাত হোসেন গত এক মাস ধরে ওই নারীকে ইমুতে ফোন করে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে ওই নারী প্রতিবাদ করলে শাহাদাত ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকালে শাহাদাত ওই নারীর বাসায় গিয়ে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পরিহিত কাপড় টানাটানি করেন। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে ওই নারী চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে শাহাদাতকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রামগড় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, ভুক্তভোগী নারী থানায় উপস্থিত হয়ে শাহাদাত হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় রামগড় থানায় ৫ নম্বর মামলা করা হয়েছে। ওসি আরও জানান, মামলায় শাহাদাত হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
