ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
এম. মতিন, রাঙ্গুনিয়া
প্রকাশ: Saturday, 28 November, 2026, 11:06 AM

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৪০ পিস ইয়াবাসহ মো. জোবায়েদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জোবায়েদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর (বলিয়া মুসলিমপাড়া, আলী বক্সের টিলা) এলাকার ফজল করিম ও মৃত লায়লা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত দক্ষিণ রাঙ্গুনিয়া গড়ার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে পদুয়া ইউনিয়নে অভিযান চালায়। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে জয়নগর থেকে ধলিয়া মুসলিমপাড়াগামী ইটের সলিং রাস্তার কালভার্টের ওপর থেকে জোবায়েদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদক ও অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ও যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status