ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ
মাহবুব সরকার,সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: Saturday, 28 November, 2026, 11:01 AM

রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ

রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের ভূমিকা প্রত্যক্ষ ও অনস্বীকার্য। পরিবার ও দেশকে সমৃদ্ধ করতে তাঁরা রাখছেন অসামান্য অবদান। সংযুক্ত আরব আমিরাতে সততা ও পরিশ্রমে সফল রেমিটেন্স যোদ্ধা হিসেবে এমনই একটি পরিচিত নাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান ইসমাইল হোসেন তালুকদার। আবুধাবিতে তিনি অন্যতম একজন প্রতিষ্ঠিত প্রবাসী ব্যবসায়ী। প্রবাসী কমিউনিটি ও রাজনীতির অঙ্গনেও তিনি সুপরিচিত।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে তিনি- এলাকার জনগণ এবং ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল তাঁকে কোনো গুরুদায়িত্বের জন্য যোগ্য মনে করলে তিনি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করার আগ্রহ প্রকাশ করেন।

রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ

রেমিটেন্স যোদ্ধা ইসমাইল হোসেন তালুকদার স্থানীয় নির্বাচনে আগ্রহ প্রকাশ

প্রায় দুই দশক পূর্বে ২০০৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান তিনি। প্রবাস জীবনের শুরুটা ছিল নিজের একটি অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাধ্যমে। পরে তিনি ঠিকাদারি, রেস্টুরেন্টে, ম্যান পাওয়ার সাপ্লাই, সুপার মার্কেট এবং রিয়েল এস্টেটসহ নিজেকে যুক্ত করেন বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে। ধীরে ধীরে ব্যবসায়ীক সুনাম বৃদ্ধির সাথে সাথে হয়ে প্রবাসের মাটিতে হয়ে উঠেন অতি সুপরিচিত মুখ।

সাফল্যের মূলমন্ত্র সম্পর্কে তিনি বলেন, "সততার সঙ্গে যারা পরিশ্রম করবে, আল্লাহ তাআলা তাদের অবশ্যই সফলতা দান করবেন, ইনশাআল্লাহ।"

ব্যবসায়িক সাফল্যের বাইরেও প্রবাসে ও দেশে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ইসমাইল হোসেন তালুকদার। বর্তমানে তিনি বাংলাদেশ সমিতি ইউএই-এর সাংগঠনিক সম্পাদক, ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আবুধাবি বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিজ এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক উন্নয়ন ও অগ্রগতিতেও তিনি রেখে চলেছেন উল্লেখযোগ্য অবদান।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status