আমিরাতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বৈঠক অনুষ্ঠিত।
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 4:13 PM
আমিরাতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বৈঠক অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৪ নভেম্বর): বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়। ড. রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ইউএই প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। ইউএইতে বসবাসরত দশ লাখেরও বেশি বাংলাদেশিকে সহায়তা ও আতিথেয়তা দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি সংলাপ, উত্তেজনা প্রশমন ও নৌচলাচলের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন। বৈঠকে জ্বালানি সরবরাহ, ভিসা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে রিয়েল এস্টেট ও পর্যটনের সম্ভাবনা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়েও মতবিনিময় হয়। দুই পক্ষ বাংলাদেশ-ইউএই সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত শেষ করার বিষয়ে একমত হয়। বাংলাদেশ আশা প্রকাশ করেছে, ২০২৬ সালের ডিসেম্বরে ঢাকায় আলোচনার চূড়ান্ত দফা হবে। বৈঠকের আগে ড. রহমান ইউএইয়ের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রীম বিনতে ইব্রাহিম আল হাশিমির সঙ্গেও সাক্ষাৎ করেন।