ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা
রুপম চাকমা,বাঘাইছড়ি
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 4:20 PM

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের বাজারে অভিযান, ৯ ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
‎
‎মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status