নওগাঁর পত্নীতলায় ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কিষাণী ৭ হাজার ৭ শ জনের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো.পারভেজ মোশারফ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.মশিউর রহমান,নজিপুর প্রেসক্লাবের সদস্য মামুনুর রশীদ প্রমুখ।