|
প্রবাসের মাটিতে সফল উদ্যোক্তা শেখ শাহিন: সন্তানদের সুশিক্ষায় সাফল্যের নতুন দিগন্ত
মাহবুব সরকার, আরব আমিরাত
|
![]() প্রবাসের মাটিতে সফল উদ্যোক্তা শেখ শাহিন: সন্তানদের সুশিক্ষায় সাফল্যের নতুন দিগন্ত দীর্ঘ ১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে সুনামের সঙ্গে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন তিনি। জীবনের অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশায় প্রায় দুই যুগ আগে দুবাইয়ে পাড়ি জমান শেখ শাহিন। বর্তমানে স্ত্রী মাসুমা বেগম এবং দুই সন্তানকে নিয়ে আমিরাতের শারজাহতে বসবাস করছেন। সাফল্যের আসল অর্থ পরিবার ও সন্তানের ভবিষ্যৎ: জীবনের সাফল্য কেবল অর্থবিত্ত কিংবা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবারের সুখ, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ এবং মানুষের ভালোবাসা ও দোয়াই প্রকৃত প্রাপ্তি। এই উপলব্ধি থেকেই সফল এই ব্যবসায়ী দম্পতির দুই সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। তাদের দুই সন্তান—একমাত্র কন্যা শেখা শিরীন (১০) এবং একমাত্র পুত্র শেখ সাউদ (৮)। দুজনেই সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান International School of Creative Science-এ ব্রিটিশ কারিকুলামে অধ্যয়ন করছে। নতুন প্রজন্মের জন্য শুভকামনা প্রবাসের ব্যস্ততার মাঝেও সন্তানদের নৈতিকতা, মানবিকতা এবং উন্নত মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এই দম্পতি। নতুন প্রজন্মের এই দুই শিশুর জন্য প্রত্যাশা—তারা যেন পড়ালেখায় কৃতিত্ব অর্জনের পাশাপাশি নিজেদের এমনভাবে গড়ে তোলে, যেন ভবিষ্যতে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ, সমাজ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়েছে, তিনি যেন শেখ সাউদ ও শেখা শিরীনের জীবনকে আলোকিত, সাফল্যমণ্ডিত ও সুন্দর করে তোলেন। তাদের সুস্বাস্থ্য, নেক হায়াত, উত্তম শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন—আমিন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
