ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
সাজেকের শিজকছড়া পাহাড়ফুডক বৌদ্ধ বিহারে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 1:08 PM

সাজেকের শিজকছড়া পাহাড়ফুডক বৌদ্ধ বিহারে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

সাজেকের শিজকছড়া পাহাড়ফুডক বৌদ্ধ বিহারে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের শিজকছড়া পাহাড়ফুডক বৌদ্ধ বিহার ও শিক্ষা কেন্দ্রে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য সংঘরাজ শ্রদ্ধেয় প্রভানন্দ মহাথেরো ভান্তে মহোদয়।

আজ ১৭ নভেম্বর ২০২৬ ইং মঙ্গলবার  দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘ মহামান্য সংঘরাজ শ্রদ্ধেয় প্রভানন্দ মহাথেরো ভাতে মহোদয় ও বিভিন্ন জায়গা থেকে আসা দায়ক-দায়িকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন এলাকা থেকে আগত পুণ্যার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘের উপস্থিতিতে ধর্মীয় দেশনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান, কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় ও পুণ্যকর্ম সম্পন্ন হয়। পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

সাজেকের শিজকছড়া পাহাড়ফুডক বৌদ্ধ বিহারে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

সাজেকের শিজকছড়া পাহাড়ফুডক বৌদ্ধ বিহারে পঞ্চম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

অনুষ্ঠানের আয়োজকরা জানান, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শ্রেষ্ঠ পুণ্যোৎসব। এ আয়োজনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি মানুষের মধ্যে মৈত্রী, সম্প্রীতি, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয়। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

এ ধরনের ধর্মীয় আয়োজন সাজেকের দুর্গম জনপদে বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status