ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
ফুলবাড়ীতে মাদকসহ নারী ও তিন পুরুষ গ্রেপ্তার
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 16 November, 2026, 12:49 PM

ফুলবাড়ীতে মাদকসহ নারী ও তিন পুরুষ গ্রেপ্তার

ফুলবাড়ীতে মাদকসহ নারী ও তিন পুরুষ গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা বড়ি, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
 
গত রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামে এ অভিযান চালানো হয়। মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)। তাঁদের মধ্যে প্রথম তিনজন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। অপরজন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামের বাসিন্দা।
 
ফুলবাড়ীতে মাদকসহ নারী ও তিন পুরুষ গ্রেপ্তার

ফুলবাড়ীতে মাদকসহ নারী ও তিন পুরুষ গ্রেপ্তার

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা বড়ি, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ফুলবাড়ী থানা-পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status