|
হেফজ শেষে ২২ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দিল দক্ষিণ বালিয়া হামিদিয়া মাদ্রাসা
মোঃ আরিফুল ইসলাম, চাঁদপুর
|
![]() হেফজ শেষে ২২ শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা দিল দক্ষিণ বালিয়া হামিদিয়া মাদ্রাসা রবিবার (১৫ নভেম্বর) মাদ্রাসার বার্ষিক ইসলাহী মাহফিল উপলক্ষে বিভিন্ন বয়সের ২২ জন নবীন হাফেজকে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশের প্রখ্যাত আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিদের হাত থেকে পাগড়ি গ্রহণের সময় হাফেজদের চোখেমুখে আনন্দ ও উচ্ছ্বাস ফুটে ওঠে। এ সময় উপস্থিত মুসল্লিরাও তাদের এ গৌরবময় অর্জনে আনন্দ প্রকাশ করেন। দক্ষিণ বালিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম জুনায়েদ হাসান মোখতারের পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে বিশিষ্ট আলেম-ওলামাগণ নসিহতমূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইউসুফ গাজী, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী শাহজাহান আখন, সেক্রেটারি মনির খান, কোষাধক্ষ্য মাওলানা মাহমুদুল হাসানসহ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। ২২ জন শিক্ষার্থীর পবিত্র কুরআনের হেফজ সম্পন্ন হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
