ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামের রাজারহাটে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 16 November, 2026, 9:42 PM

কুড়িগ্রামের রাজারহাটে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজারহাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আশিকুল ইসলাম সাবু মন্ডল নামে উপজেলা আওয়ামী লীগের ১ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 আজ ১৬ নভেম্বর সোমবার  বিকেল ৩টার দিকে উপজেলার রেসিডেনসিয়াল স্কুলের প্রধান ফটকের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আশিকুল ইসলাম সাবু মন্ডল রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলার পাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানায়, রাজারহাট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status