ঘাটাইলের সাবেক মহিলা মেম্বার ও সাংবাদিক আঁখির মা রাশিদা খাতুনের ইন্তেকাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 November, 2026, 8:16 PM
ঘাটাইলের সাবেক মহিলা মেম্বার ও সাংবাদিক আঁখির মা রাশিদা খাতুনের ইন্তেকাল
দৈনিক নতুন সময় পত্রিকার সাংবাদিক আঁখি আক্তার স্নিগ্ধার মা রাশিদা খাতুন (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৪ নভেম্বর বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাশিদা খাতুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ২ নম্বর ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে টানা ২০ বছর দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি এলাকায় পরিচিতি ও সুনাম অর্জন করেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে দৈনিক নতুন সময় পরিবারের পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।