ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ২৯ কার্তিক ১৪৩৩
খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 14 November, 2026, 7:57 PM

খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ২০ পিছ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রমজান আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর ২৬) রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে ইটের তৈরি তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৪৩৯-এর ভিত্তিতে শুক্রবার রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশ।
রাত আনুমানিক ২২:৪৫ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রমজান আলীকে আটক করা হয়।
 
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর ওজন আনুমানিক ২ গ্রাম এবং সেগুলো একটি স্বচ্ছ পলিথিনের প্যাকেটের মধ্যে রাখা ছিল।
 
গ্রেপ্তার রমজান আলী দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুরেশ হেডম্যান পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা রাত ১১:১০ ঘটিকার দিকে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
 
এ ঘটনায় পুলিশের লিখিত এজাহারের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর ২৬) দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-০১, তারিখ-১৪ নভেম্বর ২০২৬।
 
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হাসান মোল্লাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status