কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 12 November, 2026, 4:45 PM
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১২ নভেম্বর সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্যে জানানো হয়, কুড়িগ্রাম জেলা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১১ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২২:২০ ঘটিকায় নাগেশ্বরী থানা এলাকায় পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাতে নাগেশ্বরী থানাধীন ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। মাদক বিরোধী অভিযানে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।।