ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপির ফোন জব্দ,চলছে তদন্ত
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম
প্রকাশ: Thursday, 12 November, 2026, 4:54 PM

আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপির ফোন জব্দ,চলছে তদন্ত

আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এসপির ফোন জব্দ,চলছে তদন্ত

চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে নজরদারিতে রাখা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

মঙ্গলবার নগরের হালিশহরে আরআরএফ পুলিশ লাইনস থেকে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ সামনে আসার পর তার বিষয়ে নজরদারি শুরু হয়। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের অংশ হিসেবে মুঠোফোন দুটি জব্দ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন।

বিষয়টি নিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাঙ্গীর আলম তার অধীনস্থ কর্মকর্তা। তার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে মঙ্গলবার তার দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে ডিআইজি আরও বলেন, জাহাঙ্গীর আলম স্বাভাবিকভাবেই কর্মস্থলে রয়েছেন। শুধু তার ব্যবহৃত দুটি মুঠোফোন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status