|
কাশিমপুরে কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইট
নতুন সময় প্রতিনিধি
|
![]() কাশিমপুরে কয়েদির পেট থেকে বের হলো গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু ও ইট অস্ত্রোপচারের শিকার ওই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন। কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগতে থাকা হাসমতের শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর সন্ধ্যায় তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পেটের ভেতর ধাতব ও শক্ত বস্তুর অস্তিত্ব নিশ্চিত হন চিকিৎসকেরা। পরবর্তীতে গত ৪ নভেম্বর এক জটিল অস্ত্রোপচার চালিয়ে চিকিৎসকেরা তার পেট থেকে একের পর এক গ্যাসলাইটার, নেইলকাটার, স্ক্রু এবং ভাঙা ইটের টুকরা অপসারণ করেন। কয়েদির এমন অস্বাভাবিক আচরণের পেছনের কারণ তুলে ধরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত আলী দীর্ঘদিন ধরেই তীব্র মানসিক বিপর্যয়ে ভুগছিলেন। মূলত তার বাবা নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে মারাত্মক আঘাত পান এবং ভেঙে পড়েন। পরবর্তীতে কারাগারে বন্দি থাকাকালে মানসিক যন্ত্রণা লাঘব ও ব্যস্ত থাকার ইচ্ছাপ্রকাশ করলে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের ভেতরের পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়। জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় কারাগারের ভেতরের বিভিন্ন আবর্জনা থেকে তিনি গোপনে গ্যাসলাইটার, স্ক্রু ও ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে নিজের কাছে রাখতেন এবং একপর্যায়ে সেগুলো আস্ত গিলে ফেলতেন। এভাবে একের পর এক এসব বস্তু পেটে জমার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সফল অস্ত্রোপচারের মাধ্যমে পেটের সমস্ত ক্ষতিকর বস্তু অপসারণের পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
