|
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মৌচাক আমবাগান এলাকায় জড়ো হন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এদিকে শ্রমিক আন্দোলনের কারণে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবির সদস্যরা। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও তারা অবরোধ অব্যাহত রাখেন। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনরত শ্রমিকদের দাবি, দ্রুত তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা কার্যকর করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
