ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৭২, কিশোর গ্যাংয়ের ৪৭০ সদস্য আটক
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 9:23 PM

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৭২, কিশোর গ্যাংয়ের ৪৭০ সদস্য আটক

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৭২, কিশোর গ্যাংয়ের ৪৭০ সদস্য আটক

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১০ জেলায় এক দিনে ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক করা হয়েছে ৪৭০ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৭৮ জনকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২৪ ঘণ্টায় পরিচালিত অপরাধ দমন ও উদ্ধার অভিযানের তথ্য বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্রকাশ করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৪ জন, আগের মামলার আসামি ৩২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৬ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জন, পরোয়ানাভুক্ত ১১৩ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছে পুলিশ। মাদকসংক্রান্ত মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৬৪ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে মাদকসংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা ৯৯।

এসব অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ হাজার ৪০৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযানে ১৩ হাজার ৭১১টি ইয়াবা বড়ি, ১০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ এবং ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ২৭৮ জনের মধ্যে সবচেয়ে বেশি কুমিল্লা জেলার ১০১ জন। চট্টগ্রামে ৫৬, খাগড়াছড়িতে ২৩, চাঁদপুর ও নোয়াখালীতে ২০ জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, কক্সবাজারে আট এবং রাঙামাটিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০ জনের মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যায়ও শীর্ষে রয়েছে কুমিল্লা। জেলাটিতে ১৬৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৯, লক্ষ্মীপুরে ৫৯, চাঁদপুরে ৩২, খাগড়াছড়িতে ৩১, নোয়াখালীতে ২৮, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, কক্সবাজারে ২১, রাঙামাটি ও বান্দরবানে ১৪ জন করে আটক হয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status