ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ-আইইউটির সমন্বয় জোরদারের উদ্যোগ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 7:57 PM

শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ-আইইউটির সমন্বয় জোরদারের উদ্যোগ

শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ-আইইউটির সমন্বয় জোরদারের উদ্যোগ

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আশিক সাঈদ পিপিএম ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ।

বুধবার (১১ নভেম্বর) গাজীপুরের বোর্ডবাজারে আইইউটি ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে তাঁদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা, ক্যাম্পাস ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং যৌথ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ ২০২৬ সালের ১৪ জুন আইইউটির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন।

অন্যদিকে, মো. আশিক সাঈদ গত ৮ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status