ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 7:40 PM

সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সোনারগাঁও পৌর এলাকার হাতকোপা ও আজ বুধবার দুপুরে পৌর এলাকার দক্ষিণ ষোলপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে মো. নূরুল হক ও সোনারগাঁ পৌরসভার আব্দুল মান্নানের ছেলে মো.ইলিয়াস। ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার দক্ষিণ ষোলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে গতকাল মঙ্গলবার দুপুরে মো. ইলিয়াস পাশ্ববর্তী বাড়ির ৪ বছর বয়সী শিশু কন্যা খেলার করার সময় মজা (দোকানের খাবার) দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এসময় ওই শিশুর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন কামনা চরিতার্থ করে। পরে ওই শিশু ঘটনা তার মায়ের কাছে বললে বিষয়টি স্থানীয়দের জানান। এ ঘটনায় ওই শিশুর মা বাদি হয়ে মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। 

পরে বুধবার দুপুরে অভিযুক্ত ইলিয়াসের বাড়ি ঘেরাও করে তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইলিয়াসকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এঘটনায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

এদিকে সোনারগাঁও পৌরসভার হাতকোপা এলাকায় ৫বছর বয়সী কন্যা শিশু গতকাল মঙ্গলবার বিকেলে নূরুল হকের মুদি দোকানে চিপস কিনতে যায়। এসময় ওই এলাকায় কোন লোকজন না শিশুকে তার দোকানের ভেতরে  ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখায়। ওই শিশুর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই শিশু বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার পরিবারকে জানায়। পরে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী ওই দোকানে গিয়ে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে রাতে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নূরুল হককে গ্রেপ্তার করে নিয়ে আসে। এঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে ওই রাতে মামলা দায়ের করেন।

অপরদিকে ভূক্তভোগী শিশুকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত নুরুল হককে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন,ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অন্য শিশুকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status