ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ নিহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 4:42 PM

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ নিহত ৩

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ নিহত ৩

কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ নিহত ৩

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন ওই তিনজন। সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status