ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
কাশিমপুরে শ্রমিক বিক্ষোভ, গুলিবিদ্ধ ৩ নারী শ্রমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 4:11 PM

কাশিমপুরে শ্রমিক বিক্ষোভ, গুলিবিদ্ধ ৩ নারী শ্রমিক

কাশিমপুরে শ্রমিক বিক্ষোভ, গুলিবিদ্ধ ৩ নারী শ্রমিক

গাজীপুরের কাশিমপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তিন নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় রীচ কটন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন।

কাশিমপুরে শ্রমিক বিক্ষোভ, গুলিবিদ্ধ ৩ নারী শ্রমিক

কাশিমপুরে শ্রমিক বিক্ষোভ, গুলিবিদ্ধ ৩ নারী শ্রমিক

শ্রমিকদের অভিযোগ, বেতন বৃদ্ধির দাবিতে তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের মধ্যে ছত্রভঙ্গ হওয়ার পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিন নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে আন্দোলনকারীরা জানান।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সহকর্মীরা।

এদিকে শ্রমিকদের বিক্ষোভ ও আহত হওয়ার ঘটনায় সারদাগঞ্জ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status