|
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
ভূবন ত্রিপুরা,সাজেক
|
![]() সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি জানা যায়, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুনজয় চাকমা অবরোধ প্রত্যাহার ও সংগঠন বিলুপ্তির ঘোষণা দেন। তবে তাঁর এ ঘোষণাকে স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। পরবর্তীতে তারই পরিপ্রেক্ষিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি সংবাদ বিবৃতিতে জানান যে,এই ধরনের মিথ্যা অতৎপরতা ও অপপ্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাজেকবাসীর কাছে অনুরোধ জানান।এবং চলমান সাজেক পর্যটন সড়ক অবরোধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ জারি থাকবে বলে জানান। কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গত ৪ নভেম্বর রাঙামাটি আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নতুনজয় চাকমাকে জেএসএসের (সন্তু গ্রুপ) সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁকে একপ্রকার জোরপূর্বক অবরোধ প্রত্যাহার এবং কার্বারি অ্যাসোসিয়েশন বিলুপ্তির বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবু ধন চাকমা জানিয়েছেন, নতুনজয় চাকমার দেওয়া বক্তব্যকে তাঁরা স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছেন না। এ কারণে তাঁদের পক্ষ থেকে এখনো অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের কোনো ঘোষণা দেওয়া হয়নি। এদিকে, একই আন্দোলন ও অবরোধ কর্মসূচি ঘিরে দুই পক্ষের ভিন্ন অবস্থানের কারণে সাজেকের পর্যটন, স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। দীর্ঘদিনের অবরোধে পর্যটননির্ভর ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, হোটেল-রিসোর্ট কর্মচারীসহ সাধারণ বাসিন্দারা নানামুখী সংকটে পড়েছেন। সাজেকের চলমান অচলাবস্থা নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দ্রুত আলোচনা ও সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তবে নতুনজয় চাকমাকে অপহরণ ও জোরপূর্বক বিবৃতি দিতে বাধ্য করার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এবং নতুনজয় চাকমার নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
