ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 4:01 PM

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানা, গুরুত্বপূর্ণ সড়ক ও কৌশলগত পয়েন্টে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরে ১ প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে ২, জিরানীতে ২, আশুলিয়ায় ৯ এবং জামগড়ায় ২ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুরে চন্দ্রায় ১ প্লাটুন, পল্লী বিদ্যুৎ এলাকায় ২, মৌচাকে ১, আমবাগ-কাটা এলাকায় ১, কাশিমপুরে ১, নাওজোরে ১, ভোগড়া বাইপাসে ১, গাছায় ১ এবং সালনায় ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় ২ প্লাটুন, জালকুড়িতে ২, বিসিক শিল্পনগরীতে ১, চাষাড়া মোড়ে ১ এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, কারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং শ্রমিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status