ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
গলাচিপায় বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু
জসিম উদ্দিন, গলাচিপা
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 7:52 PM

গলাচিপায় বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

গলাচিপায় বিষাক্ত সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাপের কামড়ে হাসান তালুকদার (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবক হলো, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জালাল তালুকদারের ছেলে হাসান তালুকদার।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসান তালুকদার বুধবার সকাল ১০টার দিকে নিজ এলাকার ধান ক্ষেতে গেলে একটি বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। পরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন হাসান তালুকদারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে দুপুরের দিকে নিয়ে আসে। ঐ সময় দায়িত্বে থাকা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা পরীক্ষা শেষে হাসান তালকুদারকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার নাঈমা তানহা বলেন, হাসানকে সাপে কামড় দিয়েছে সকাল ১০ টায় । এখানে নিয়ে আসে আজ (বুধবার) দুপুর দেড়টার দিকে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status