|
অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা
নতুন সময় ডেস্ক
|
![]() অন্দরমহলের তথ্য ফাঁস করলেন কিয়ারা এ তারকা দম্পতিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তাদের ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন সঞ্চালক করণ জোহর। একপর্যায়ে দম্পতির ‘ডেট নাইট’ ও বেডরুমের গল্পও উঠে আসে তাদের আড্ডায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ-কিয়ারা দম্পতির বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্যের নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানে তাদের বিয়ের একটি মজার ঘটনাও সামনে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন শহীদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই স্মৃতিও আড্ডায় তুলে ধরেন অভিনেত্রী কিয়ারা আদভানি। করণের প্রশ্নে অভিনেত্রীর মজার জবাব ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। অনুষ্ঠানে তারকা আড্ডায় সঞ্চালক করণ জোহর সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তবজীবনে কিংবা বেডরুমেও প্রবেশ করে কিনা জানতে চাইলে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না। আর বেডরুমে তো একেবারেই নয়।’ অন্যদিকে এ তারকা দম্পতির ‘ডেট নাইট’ নিয়ে প্রশ্ন করেন করণ জোহর। তিনি জানতে চান নৈশভোজের পরই তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোতে থাকে? এমন প্রশ্নের উত্তরে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা আদভানি বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এ জবাবে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
