ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 10:46 AM

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

অভিনয়ে অনিয়মিত অনেক বছর ধরে। নিজের মনপছন্দের জীবন যাপন করে চলেছেন সাদিয়া জাহান প্রভা। এই জীবনের বড় অংশ জুড়ে আছে ভ্রমণ। দেশ-বিদেশের নানা জায়গা ঘুরে বেড়ান তিনি। কখনো পরিবার, বন্ধুদের নিয়ে, কখনো একাই বেরিয়ে পড়েন অচেনাকে জানার নেশায়।

সোমবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রভা। তাতে দেখা গেল, এমন একটি স্থানে ঘুরতে গেছেন তিনি, যেখানে প্রকৃতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটেছে। কালো পোশাক আর কালো সানগ্লাসে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী।

কিন্তু কোথায় ঘুরতে গেলেন প্রভা? তার পোস্ট থেকেই জানা গেল সে তথ্য। শ্রীলঙ্কায় ঘুরতে গেছেন তিনি। আর নতুন ছবিগুলো তুলেছেন দেশটির বিখ্যাত স্থান ‘নাইন আর্চ ব্রিজ’-এ। শ্রীলঙ্কার পাহাড়ি শহর এলা এবং ডেমোদরা রেলস্টেশনের মাঝে অবস্থিত এই সেতু। কখনো সেতুর ওপর বসে, কখনো দাঁড়িয়ে, আবার কখনো সেতুটিকে পেছনে রেখে ছবি তুলেছেন প্রভা।

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

প্রকৃতির মাঝে হারালেন প্রভা, এবার গেলেন কোথায়?

জানা গেছে, অক্টোবরের শেষ দিকে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলেন। ৩০ অক্টোবর দেশটির একটি সমুদ্র সৈকত থেকে ভিডিও বার্তা দিয়ে জানান, একাই ঘুরে গেছেন সেখানে।

ওই ভিডিওতে প্রভা বলেন, ‘মানুষ আমাকে বলে, একা একা ঘুরতে বিরক্ত লাগে কিনা। কিভাবে লাগবে বলেন, যদি জায়গাগুলো এরকম হয়। আর আমার বন্ধুগুলা একদমই পরিশ্রম করতে চায় না। আমি যেসব জায়গায় যাই, সেখানে এত হাঁটতে হয়, ওরা তো আসতেই চাইবে না। তাছাড়া একশ একটা অজুহাত দেবে। এ জন্য ওদের রেখে আমি একাই ঘুরতে আসি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status