ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
নামেই আছে ক্লিনিক, কাজে নেই
জলঢাকায় আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার পর হতেই তালাবদ্ধ
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 11:08 AM

জলঢাকায় আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার পর হতেই তালাবদ্ধ

জলঢাকায় আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার পর হতেই তালাবদ্ধ

গ্রামীণ জনস্বাস্থ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক।নীলফামারীর জলঢাকা  উপজেলার ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল আশ্রয়ন প্রকল্পে  প্রতিষ্ঠিত কমিউনিটি  ক্লিনিকের কার্যক্রম প্রতিষ্ঠার পর থেকে শুরু না হওয়ায় তালা বদ্ধ রয়েছে। সেখানে কোন সরঞ্জাম ও কার্যক্রম  না থাকায় এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এতে স্থানীয় সেবা গ্রহীতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

রবিবার সরেজমিনে গিয়ে দেখা ওজানাযায় উপজেলারগড়ধর্মপাল আশ্রয়ন প্রকল্পের  কমিউনিটি ক্লিনিকটি ২০১৯ -২০ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন- ২ প্রকল্পের আওতায় ১০ লাখ ২৮ হাজার ৮৪৮ টাকা ব্যায়ে নীলফামারীর কিশোরগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহ কন্ট্রাকশন নির্মাণ করেন।

এদিকে ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকে কার্যক্রম শুরু না হওয়ায় ও জনবল সহ প্রয়োজনীয় ওষুধ, সহ বিভিন্ন  সরঞ্জামাদি না থাকায় চিকিৎসা সেবা নিতে এসে হতাশ হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিন  ধরে ক্লিনিকটিতে জনবল, ওষুধ সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকায়  সাধারণ রোগীরা প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।বর্তমানে ক্লিনিক ভবনটির কক্ষে এলাকাবাসী তাদের খড়ি,ভুট্টা,ধান সহ বিভিন্ন প্রয়োহনীয় সামগ্রী রেখে ব্যাবহার করছেন।

জলঢাকায় আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার পর হতেই তালাবদ্ধ

জলঢাকায় আশ্রয়ন প্রকল্পের কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার পর হতেই তালাবদ্ধ

আর এর চারপাশে ময়লা আবর্জনা ও জঙ্গলে ভর্তি। স্থানীয়রা সাংবাদিকদের জানান, গ্রামের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিগত সরকার সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছে আর সরকারী এ কমিউনিটি ক্লিনিকে মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ মা ও শিশুর স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান,সহ বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা থাকলেও গড় ধর্মপাল কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জন্মলগ্ন থেকে স্থায়ী ভাবে বন্ধ রয়েছে। 

গড়ধর্মপাল এলাকার শামসুল ইসলাম বলেন, এই এলাকার কমিউনিটি ক্লিনিকেনেই প্রয়োজনীয় জনবল সহ সরঞ্জাম। ফলে স্বাস্থ্য সেবা নিতে এসে ফিরে যান মানুষ। ওই গ্রামের গৃহবধূ মালেকা খাতুন (২৯) ক্ষোভ ঝেড়ে বলেন, যে ক্লিনিক নামেই আছে, কাজে নেই। তাহলে এই ক্লিনিক দিয়ে আমাদের কী উপকার?’ তা থাকার চাইতে না থাকাই ভালো একই কথা ওই  গ্রামের আসমা বেগমের কথায়ও উঠে আসে। তিনি জানান,গ্রামের অনেক নারী এখনও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতন নন। তারা ক্লিনিকের ওপর নির্ভরশীল। কিন্তু  যে ক্লিনিকের কার্যক্রম শুরু না হওয়ায় ও সেখানে কর্মকর্তা সহ প্রয়োজনীয় সামগ্রী না থাকায় বাধ্য হয়ে আমাদের গরীব মানুষকে  বাইরে যেত ও  কিনতে  হচ্ছে, যা অনেকের পক্ষেই কষ্টসাধ্য।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বলেন,আমরা উর্ধতন কর্তৃপক্ষে জানিয়েছি।তবে নির্দেশনা পেলেই এর কার্যক্রম শুরু করা হবে। 

উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা  বলেন, কমিউনিটি ক্লিনিক গুলো আগে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে থাকলেও এখন ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই দ্রুত এ ক্লিনিকের কার্যক্রম শুরু  না হলে গ্রামীণ স্বাস্থ্য সেবা ব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে বলে তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status