ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
সাফল্যের ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 11 November, 2026, 9:26 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 11 November, 2026, 9:28 PM

সাফল্যের ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

সাফল্যের ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে সেরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ বোর্ডে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত প্রতিষ্ঠানটি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

সংবাদ সম্মেলনে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, এ বছর কলেজটি থেকে ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩০৯ জন অর্থাৎ মোট পরীক্ষার্থীর ৪৪ দশমিক ১৪ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হারে জাতীয় পর্যায়ে কলেজটি তৃতীয় স্থান অর্জন করেছে বলে দাবি করেন তিনি।

‎তিনি আরও বলেন, কলেজের একজন শিক্ষার্থীর জন্য শিক্ষকমণ্ডলী তাঁদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করেন। ক্লাস, পড়াশোনা, ল্যাবরেটরি, খেলাধুলাসহ সকল সুযোগ-সুবিধার পরেও একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় অন্যান্য কলেজের তুলনায় অনেক কম রাখা হয়েছে। পাশাপাশি বোর্ড পরীক্ষা চলাকালে ওয়ান-শট ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে সামগ্রিক ধারণা দেওয়া হয়। এখানে পরীক্ষার মাঝের ছুটির দিনগুলোতে ওই বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের ওপরে অনুশীলন করানো হয়। এছাড়া, লাইব্রেরিতে বাধ্যতামূলক পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা অভ্যস্ত থাকে এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও এটি সহায়ক হয়।
‎
প্রতিষ্ঠানটির ‎ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানের একাডেমিক ঘাটতি ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের উপযুক্ত ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য।

‎কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, কলেজটির বর্তমানে কঠোর শৃঙ্খলা, রাজনীতিমুক্ত এবং গঠনমূলক পড়াশোনার মাধ্যমে আজকের এই গৌরবময় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভবিষ্যতে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বলে আশা করছি।

উল্লেখ্য, ১৯৮৫ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় কেবি কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজের চারটি ভবনে ৩৬ জন শিক্ষক পাঠদানে নিয়োজিত রয়েছেন। এছাড়াও ৬ জন তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ২১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী কলেজে কর্মরত আছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status