|
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের স্বীকৃতি পেল বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
নতুন সময় ডেস্ক
|
![]() নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের স্বীকৃতি পেল বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে দেশের অন্তত ৫০টি বিদ্যালয়ে অ্যাস্ট্রো ক্যাম্পভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় শিক্ষার্থীরা সৌরজগৎ, রকেটবিজ্ঞান, মহাকাশযান, মঙ্গল অভিযান ও রোবট নির্মাণের মতো বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পাবে। স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের শিশু-কিশোরদের বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় আগ্রহী করে তুলতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষায় কাজ করছে। এ পর্যন্ত পাঁচ শতাধিক কার্যক্রমের মাধ্যমে ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগে পাঁচ শতাধিক প্রশিক্ষক ও এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ দেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও উৎসাহিত করবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
