|
বোচাগঞ্জে ERT-এর উদ্যোগে ৪৫০-এর অধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কার্যক্রম
নতুন সময় প্রতিনিধি
|
![]() বোচাগঞ্জে ERT-এর উদ্যোগে ৪৫০-এর অধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কার্যক্রম মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এ মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে বিদ্যালয়ের ৪০০-এর অধিক শিক্ষার্থী এবং এলাকার প্রায় ৫০ জন বাসিন্দাসহ মোট ৪৫০-এর অধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। কর্মসূচির পাশাপাশি সাপসহ বিভিন্ন বিপদগ্রস্ত প্রাণী উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সাপ এবং অন্যান্য প্রাণী সম্পর্কে প্রাথমিক সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। বিশেষ করে সাপ দেখলে আতঙ্কিত না হওয়া, অযথা সাপ হত্যা না করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সহায়তা নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং মানুষের বিপদে এগিয়ে আসার মানসিকতা তৈরি করতে হবে। রক্তের গ্রুপ নির্ণয়ের মতো কার্যক্রম জরুরি মুহূর্তে জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সাপ ও অন্যান্য প্রাণী সম্পর্কে সচেতনতা সৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সহায়ক। তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে Emergency Response Team (ERT)-এর কেন্দ্রীয় সভাপতি মিলন আহমেদ বলেন, রক্তের অভাবে যেন কোনো মানুষকে জীবন হারাতে না হয়, সে লক্ষ্যেই রক্তদানে সচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বাড়াতে ERT নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সাপসহ বিভিন্ন বিপদগ্রস্ত প্রাণী উদ্ধার এবং জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করাও আমাদের অন্যতম লক্ষ্য। মানবতার সেবায় ERT ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। ERT-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, রক্তের গ্রুপ জানা প্রত্যেক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরুরি মুহূর্তে নিজের কিংবা অন্যের প্রয়োজনে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। তিনি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে জানার পাশাপাশি পরিবার, বন্ধু ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করে একটি সুন্দর ও সহযোগিতাপূর্ণ সমাজ গঠনে ভূমিকা রাখার পরামর্শ দেন। এ সময় Snake Rescue Team Bangladesh (SRTBD)-এর প্রতিনিধি ও ERT-এর ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক সাপ ও অন্যান্য বিপদগ্রস্ত প্রাণী সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেন। তিনি বলেন, সাপ প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং অভিজ্ঞ উদ্ধারকর্মীদের খবর দিতে হবে। পাশাপাশি বন্য ও বিপদগ্রস্ত প্রাণীদের অযথা বিরক্ত না করে তাদের নিরাপদে উদ্ধারের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সাপ ও অন্যান্য প্রাণী উদ্ধার বিষয়ে সচেতনতা তৈরির এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো একটি মানবিক, দায়িত্বশীল ও সচেতন সমাজ গড়ে তোলা। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান, মানবিক সহযোগিতা, প্রাণীর প্রতি সহমর্মিতা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ গ্রহণের মানসিকতা তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, Emergency Response Team (ERT) দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তের ব্যবস্থা, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক সহায়তা এবং বিভিন্ন জনসচেতনতামূলক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঃগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদরাসায় ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আহত ৬৩ শিক্ষার্থী
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজীবপুরে যুবলীগ নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যা,মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
