ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
ক্যাম্পাসে ছাত্রদলের সতর্ক অবস্থান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকানোর ঘোষণা
তৌহিদুল ইসলাম, তিতুমীর কলেজ ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 5:43 PM

ক্যাম্পাসে ছাত্রদলের সতর্ক অবস্থান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকানোর ঘোষণা

ক্যাম্পাসে ছাত্রদলের সতর্ক অবস্থান, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকানোর ঘোষণা

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধে সতর্ক অবস্থান নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকেই কলেজের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রদলের একাধিক গ্রুপকে অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ক্যাম্পাসে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় থাকার ঘোষণা দেন তারা।

এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে ঘোষিত অবরোধের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন। সকাল থেকে প্রধান ফটকসহ পুরো ক্যাম্পাসে অবস্থান ও পদযাত্রা করেছেন। তবে ক্যাম্পাসে সংশ্লিষ্ট সংগঠনের কাউকে সরাসরি দেখতে পাননি বলে জানান তিনি। তার দাবি, সংগঠনটির নেতাকর্মীরা গোপনে বিভিন্ন স্থানে হামলার চেষ্টা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে তারা রাজপথে সক্রিয় রয়েছেন।

অন্যদিকে, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ অনলাইনে কর্মসূচি ঘোষণার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ক্যাম্পাসে তাদের দৃশ্যমান উপস্থিতি না থাকলেও সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়েছেন। কেউ যেন শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়েও তারা সজাগ রয়েছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার (৯ নভেম্বর) ভোরে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাত আনুমানিক ১০টার দিকে ওই এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status