ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩
‎৪ ঘণ্টা বিদ্যুৎহীন, মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিক্ষার্থীরা
‎সোহরাওয়ার্দী ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 10 November, 2026, 5:51 PM

‎৪ ঘণ্টা বিদ্যুৎহীন, মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিক্ষার্থীরা

‎৪ ঘণ্টা বিদ্যুৎহীন, মোমবাতির আলোয় পরীক্ষা দিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিক্ষার্থীরা

বিদ্যুৎ না থাকায় অন্ধকার ও প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষায় সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। পরে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করেন তারা।
‎
‎সোমবার (৯ নভেম্বর) সরকারি কবি নজরুল কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের মাইক্রোইকোনমিকস পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
‎
‎ভুক্তভোগী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিদ্যুৎ আসেনি।
‎
‎তিনি বলেন, দুপুরের প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে অনেক কষ্ট হয়েছে। বিষয়টি শিক্ষকদের জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কক্ষের ভেতরে এতটাই অন্ধকার ছিল যে প্রশ্নপত্র পড়তেও সমস্যা হচ্ছিল। বিশেষ করে যাদের চোখে সমস্যা রয়েছে, তাদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্ধকারে পড়ার কারণে অনেকের মাথাব্যথাও শুরু হয়। প্রায় তিন ঘণ্টা পর মোমবাতির ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত সেই আলোতেই পরীক্ষা দিতে হয়েছে।
‎
‎একই পরীক্ষায় অংশ নেওয়া অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া বলেন, পরীক্ষা শুরুর সময় থেকেই বিদ্যুৎ ছিল না। তার আসন পেছনের দিকে হওয়ায় অন্ধকারে প্রশ্নপত্র পড়তে সমস্যা হচ্ছিল। বিষয়টি শিক্ষককে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।
‎
‎সামিয়া আরও বলেন, দুপুর দেড়টার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। প্রশ্নপত্র পড়ার পাশাপাশি ক্যালকুলেটরে হিসাব করতেও সমস্যা হচ্ছিল। পরীক্ষার্থীরা বারবার অভিযোগ জানানোর পর একপর্যায়ে শিক্ষক নিজের মুঠোফোনের আলো জ্বালিয়ে দেন। তবে তাতেও পর্যাপ্ত আলো পাওয়া যায়নি। পরে মোমবাতির ব্যবস্থা করা হয়। প্রচণ্ড গরম ও অন্ধকারের কারণে স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে।
‎
‎শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও শুরুতে বিকল্প আলোর ব্যবস্থা করা হয়নি। ফলে প্রশ্নপত্র পড়া, হিসাব করা ও উত্তর লেখায় সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।
‎
‎এ ধরনের পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যুৎ চলে গেলে দ্রুত বিকল্প আলোর ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।
‎
‎এ বিষয়ে জানতে কবি নজরুল সরকারি
‎কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কলটি রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status