ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬ ● ২৭ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Thursday, 12 November, 2026, 11:26 AM

ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মধ্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১ কেজি এমওপি সার ও ১ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
 
উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
 
এ সময় কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমিতে সঠিক ও পরিমিত মাত্রায় সার ব্যবহারের আহ্বান জানানো হয়।
 
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status