ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
রামগঞ্জে ১৩ বছরের শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক কারাগারে
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Monday, 16 November, 2026, 6:05 PM

রামগঞ্জে ১৩ বছরের শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক কারাগারে

রামগঞ্জে ১৩ বছরের শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় শিক্ষক কারাগারে

লক্ষ্মীপুরের রামগঞ্জ স্মার্ট একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১৩)কে শ্লীলতাহানির ঘটনায় ওমর হাসান হিমেল (৩২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে স্মার্ট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু বাদী হয়ে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ হিমেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে নিশ্চিত করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী।

ওমর হাসান হিমেল রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আসলাম খলিফা বাড়ির মৃত হাছান মিয়ার ছেলে। গত দুই বছর থেকে সে অত্র প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।

মামলার এজাহার সূত্রে ও শিশুটির অভিভাবক জানান গতকাল (রবিবার, ১৫ নভেম্বর) স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৩টায় একাডেমি প্রাঙ্গণে শিশুটি অন্য সহপাঠির সাথে ব্যাডমিন্টন খেলছিলো। কিছুক্ষণ পর শিক্ষক ওমর হাসান হিমেল শিশুটিকে দোতলার একটি কক্ষে যাওয়ার জন্য বলে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সে বাড়িতে গিয়ে বাবা মাকে বিষয়টি জানালে স্কুল কর্তৃপক্ষের সহায়তায় রাতেই অভিযুক্ত হিমেলকে আটক করে পুলিশ। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম লাভলু জানান আমরা আজ সোমবার সকালে একাডেমির সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিক্ষক ওমর হাসান হিমেলের বিরুদ্ধে মামলা দায়ের করি। এছাড়া বিষয়টি নিয়ে আমাদের কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার শরীফুল্লাহ আস শামস জানান বিষয়টি জানার সাথে সাথে আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। শিশুটির বাবা মায়ের সাথে কথা বলে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান একটা শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা নেক্কারজনক ও হতাশার। বিষয়টি জানার পর আমরা স্মার্ট একাডেমি প্রধানসহ সংশ্লিষ্ট সকলের সাথেই কথা বলেছি। কোনভাবেই বিষয়টি ছাড় দেয়ার সুযোগ নেই।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান আমরা ঘটনাটি জানতে পেরে রাতেই ওমর হাসান হিমেল নামের একজনকে আটক করি। আজ সোমবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একাডেমি প্রধান মামলা দায়ের করলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status