|
কুরআন অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে জামায়াতের মানববন্ধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() কুরআন অবমাননার প্রতিবাদে ফুলবাড়ীতে জামায়াতের মানববন্ধন মানববন্ধনে বক্তারা কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, পবিত্র কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তরা পবিত্র আল-কুরআন পুড়িয়ে এর সঙ্গে অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে ঝুলিয়ে রেখে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুর মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী। বক্তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানান তাঁরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
