ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 16 November, 2026, 5:31 PM

কুড়িগ্রামে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত

কুড়িগ্রামে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত

কুড়িগ্রামে মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার জোরালো দাবি এবং চলমান আন্দোলনের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালিত হয়েছে।

আজ ১৬ নভেম্বর ​সোমবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নিকাহ রেজিস্ট্রার ও কাজীরা এই কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

​আন্দোলনরত কাজী ও নেতৃবৃন্দ জানান, নিয়োগকালীন অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। এতে জেলার বিবাহ নিবন্ধনে সাময়িক বিঘ্ন ঘটলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​কর্মসূচি চলাকালীন বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই অনেক কঠিন হয়ে পড়ে। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। এতে তারা আর্থিক সংকট সহ পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

কাজী পেশার মর্যাদা রক্ষা এবং দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ও নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখতে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওঃ নুরুজ্জামান, সাধারন সম্পাদক কাজী মাওঃ মোশাররফ হোসেন, সহ সাধারন সম্পাদক কাজী মাওঃ জাহিদুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ কাজী মাওঃ আব্দুল খালেক খন্দকার সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status