ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
প্রান্তিক মানুষের যাতায়াত সহজ করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:46 PM

প্রান্তিক মানুষের যাতায়াত সহজ করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রান্তিক মানুষের যাতায়াত সহজ করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল

উচ্চবিত্ত মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার চেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় পরিবহনব্যবস্থা গড়ে তোলাকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন স্বল্প খরচে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়ায় সাশ্রয়ী পরিবহনব্যবস্থার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। নতুন কমিউটার ট্রেন চালুর ফলে যাত্রীরা সুন্দর পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের সুযোগ পাবেন। যাত্রীদের সময়ের বিষয়টি বিবেচনায় রেখেই এ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের বর্তমান অবস্থা তুলে ধরে মীর হেলাল বলেন, গত ১৭ বছরে এ খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে। এর ফলে রেলওয়ের বিভিন্ন অবকাঠামো ও সেবাব্যবস্থা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে রেলওয়েকে কার্যকর ও জনবান্ধব করতে কাজ চলছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া নির্দিষ্ট ও স্বচ্ছ নিয়মের মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে নানা জটিলতা থাকলেও অগ্রগতি হয়েছে। ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হতে পারে। তবে ধীরে ধীরে সেবাটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে ট্রেনের বগিগুলো সংস্কার করা হয়েছে। আরও কিছু বগি যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন ইঞ্জিন আনার প্রক্রিয়াও চলছে। এসব ইঞ্জিন ও বগি রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

নতুন এ ট্রেন সার্ভিস চালুর উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী ও রেলওয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী (পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status