|
জামালখান-চেরাগি পাহাড়ে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান, উচ্ছেদ ২৫ দোকান
মো. মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
|
![]() জামালখান-চেরাগি পাহাড়ে ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান, উচ্ছেদ ২৫ দোকান মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। চসিকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে বসানো দোকানগুলো সরিয়ে দেওয়া হয়। এ সময় জামালখান সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ এই সড়ক ও ফুটপাত দীর্ঘদিন ধরে দোকানপাটের দখলে থাকায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাকে দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে চসিক। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখল থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
