ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রাম সদর হাসপাতালে নার্সের অবহেলার অভিযোগ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম:
প্রকাশ: Monday, 16 November, 2026, 5:16 PM
সর্বশেষ আপডেট: Monday, 16 November, 2026, 5:19 PM

কুড়িগ্রাম সদর হাসপাতালে নার্সের অবহেলার অভিযোগ

কুড়িগ্রাম সদর হাসপাতালে নার্সের অবহেলার অভিযোগ

কুড়িগ্রাম সদর হাসপাতালে নার্সের দায়িত্বে  অবহেলা ও অসদাচরণে মরে যাচ্ছিলো রিক্তা বেগম নামের ১ রোগী। ভুক্তভোগী রোগীর আত্মীয় কুড়িগ্রাম সদর উপজেলার চর কুড়িগ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ মেহেদী হাসান সালাম অবশেষে হাসপাতালের  তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী ওই রোগীর আত্নীয় মোঃ আব্দুস সালাম আজ সোমবার দুপুরে একই অভিযোগ করে বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের জানান, ঘটনার সময় হাসপাতালের ৭ম তলার মেডিসিন ওয়ার্ডে চিকিৎসায় থাকা তার নিকটতম আত্নীয় রিক্তা বেগমকে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে বি(-) রক্ত দেওয়ার জন্য পরামর্শ দিলে আমি অতি কষ্টে গত ১৪/১১/২০২৬ ইং তারিখ রাত্রীতে উক্ত রোগীর জন্য বি(-) রক্ত সংগ্রহ করে ২য় তলায় ফ্রিজে রাখি।

১৫/১১/২০২৬ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকার পর ফ্রিজ হতে উক্ত রক্ত গ্রহণ পূর্বক জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তারের লিখিত অনুমতি সাপেক্ষে ৭ম তলায় উক্ত ১৫/১১/২০২৬ ইং তারিখ সকাল ৮.০০ ঘটিকা হতে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত ওই সময়  দায়িত্বরত নার্সদের মধ্যে অপরিচিত একজনকে রক্ত দেওয়ার জন্য বললে তিনি বেলা ১২ থেকে ০১ ঘটিকার মধ্য দিতে হবে মর্মে জানান এবং রক্তের ব্যাগটি কম্বোল দিয়ে ঢেকে রাখার কথা বলেন।

তখন আমার স্ত্রীকে রোগীর পাশে রেখে আমি আমার কর্মস্থল কুড়িগ্রাম জেলা জজ কোর্টে চলে যাই। উক্ত তারিখ ১২.০০ ঘটিকার পর ঐ নার্সকে রক্ত দেওয়ার সময় হয়েছে মর্মে আমার স্ত্রী বললে তিনি রক্ত দেওয়ার জন্য রোগীর কেবিনে আসেন। আমার স্ত্রী প্রথমে রোগীকে এ্যালার্জি জনিত ইনজেকশন দিয়ে রক্ত দেওয়ার কথা বলেন। তখন উক্ত নার্স বলেন, রক্ত দিলাম সমস্যা হলে ইনজেকশন দিব।

পরবর্তীতে আমার রোগী বমি করতে থাকলে বার বার নার্সদেরকে ডাকলেও তারা কর্নপাত না করে খারাপ আচরন করেন। অনেক সময় পর তর্কবিতর্কের এক পর্যায় দায়িত্বরত একজন পুরুষ সেবকও নার্সের পক্ষ হয়ে বলেন," বেশী কথা বললে এক্ষণে আপনার রোগীকে রিলিজ করে রংপুরে রেফার্ড করবো। তৎপর অনেক অনুনয়-বিনয় করার পর রোগীর রক্তের ব্যাগ খুলে দিলে রোগীর বমি বন্ধ হয়। তাদের অবহেলার কারণে আমার রোগী মৃত্যুর ঝুঁকি হতে অল্পের জন্য বেঁচে যায়। বিষয়টি আমি তত্ত্বাবধায়কের কাছে লিখিত অভিযোগ দিয়ে বিচার দাবি জানিয়েছি।

অভিযোগকারী আব্দুস সালাম এও বলেন, দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে, কুড়িগ্রাম সদর হাসপাতালের কিছু নার্স, বহিরাগত কিছু ব্যক্তি বিশেষ এবং এমনকি কিছু চিকিৎসকও হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দূর্ব্যবহার করে আসছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা প্রয়োজন মনে করে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এব্যাপারে তত্ত্বাবধায়ক বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status