ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 16 November, 2026, 9:44 PM

কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আজ ১৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ শহিদুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রান্তিককৃষক এবং স্থানীয় রিপোর্টাস ইউনিটির মিডিয়া প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। 
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে আলোচনা করা হয়। আলোচকরা বলেন, সরিষার আবাদ সম্প্রসারিত হলে দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়বে এবং কৃষকদের আয় বৃদ্ধির সুযোগও তৈরি হবে। এ সময় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমিতে সঠিক ও পরিমিত মাত্রায় সার ব্যবহারের আহ্বান জানানো হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status