ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামের রেহানা পারভীন পেলেন 'আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬'
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:57 PM

কুড়িগ্রামের রেহানা পারভীন পেলেন 'আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬'

কুড়িগ্রামের রেহানা পারভীন পেলেন 'আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬'

নারী নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরূপ কুড়িগ্রামের রেহানা পারভীন পেলেন ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’

জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক কুড়িগ্রাম জেলার রেহানা পারভীন ফুটবলের মাঠ থেকে নারী নেতৃত্বের অনুপ্রেরণা, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্রীড়াঙ্গনে দীর্ঘ পথচলার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।

রাজধানীর রেডিসন ব্লু হোটেলে Arena for Global Engagement (AGE) Limited আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেহানা পারভীন বলেন, “এই সম্মান আমার একার নয়, এটা বাংলাদেশের সব নারী খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, প্রতিটি খেলায় নারীরা এগিয়ে আসুক, এটাই আমি চাই। আমার এই অর্জন দেখে গ্রামের একটি মেয়েও যেন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে।”

তাঁর বক্তব্যে উঠে আসে ক্রীড়াঙ্গনে নারীদের এগিয়ে নেওয়ার প্রত্যয় এবং নতুন প্রজন্মের মেয়েদের জন্য স্বপ্ন দেখার সাহস তৈরির আকাঙ্ক্ষা।

সংশ্লিষ্টদের মতে, একজন সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় হিসেবে রেহানা পারভীনের এই স্বীকৃতি কেবল ব্যক্তিগত অর্জন নয়; বরং দেশের নারী ক্রীড়াবিদদের সম্ভাবনা, নেতৃত্ব ও সাফল্যের পথচলাকে আরও উৎসাহিত করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status