ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
দামুড়হুদা হাইস্কুলের মাঠ দখলমুক্ত ও চলাচলের রাস্তা উন্মুক্তের দাবি
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 5:55 PM

দামুড়হুদা হাইস্কুলের মাঠ দখলমুক্ত ও চলাচলের রাস্তা উন্মুক্তের দাবি

দামুড়হুদা হাইস্কুলের মাঠ দখলমুক্ত ও চলাচলের রাস্তা উন্মুক্তের দাবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করা এবং বিদ্যালয় থেকে মাঠে সরাসরি যাতায়াতের রাস্তা উন্মুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন দামুড়হুদা উন্নয়ন পরিষদ, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। দামুড়হুদা উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন।স্মারকলিপিতে বলা হয়, শতবর্ষী দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের ক্রীড়া ক্ষেত্রে রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এ বিদ্যালয় ও মাঠ থেকে অতীতে অনেক কৃতী খেলোয়াড় তৈরি হয়েছেন।

শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং অনলাইন আসক্তি ও মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।কিন্তু বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ থাকলেও বর্তমানে সেটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠে যেতে শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। ফলে বিদ্যালয়ের অবসর সময়ে তারা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

পাশাপাশি মাঠের চারপাশের কিছু অংশ ব্যক্তিগতভাবে দখল হয়ে যাওয়ায় এবং গবাদিপশুর চারণভূমিতে পরিণত হওয়ায় পরিবেশও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয় ও খেলার মাঠের মধ্যবর্তী স্থানে দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হওয়ায় শিক্ষার্থীদের মাঠে যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সীমানা ঘেঁষে সরকারি পাইলট হাইস্কুল থেকে মাঠে যাওয়ার জন্য প্রায় চার ফুট প্রশস্ত একটি রাস্তা রাখা হয়েছিল। কিন্তু স্থানীয়ভাবে অবৈধ দখলের কারণে সেটিও বন্ধ হয়ে গেছে।এ অবস্থায় খেলার মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করা এবং দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের বন্ধ হয়ে যাওয়া রাস্তাটি উদ্ধার করে শিক্ষার্থীদের চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ ক্রীড়া মাদীরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status