ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেপ্তার, প্রেসক্লাবের নিন্দা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 8:58 PM

বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেপ্তার, প্রেসক্লাবের নিন্দা

বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেপ্তার, প্রেসক্লাবের নিন্দা

রাজশাহীর বাগমারায় ৭১ টেলিভিশন ও দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি এবং বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁর গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এক যৌথ বিবৃতিতে শামীম রেজার গ্রেপ্তারের নিন্দা জানান। বিবৃতিতে তাঁরা বলেন, একজন মূলধারার গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তারের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। এ ধরনের পদক্ষেপ স্বাধীন সংবাদমাধ্যমের পথরোধের শামিল। তাঁরা গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার যথাযথ ব্যাখ্যা দাবি করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামীম রেজা দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য এনামুল হকের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে আসছিলেন। তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, শামীম রেজার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার তথ্য মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে শামীম রেজাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status