ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
মাঠ জুড়ে চলছে আমন ধান কাটার উৎসব
মামুনুর রশীদ,পত্নীতলা
প্রকাশ: Monday, 16 November, 2026, 12:26 PM

মাঠ জুড়ে চলছে আমন ধান কাটার  উৎসব

মাঠ জুড়ে চলছে আমন ধান কাটার উৎসব

শস্য ভান্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠজুড়ে চলছে আমন ধান কাটার উৎসব।ধান ঘরে তোলার  মধ্যেই নিহিত থাকে কৃষক পরিবারের স্বপ্ন ও আশা।আমন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর এখন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়,উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় প্রায় ২৩ হাজার ৪ শ ২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে।

এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন স্থানীয় জাতের আমন ধান চাষ করা হয়েছে।বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ করে ধানের ফলন হচ্ছে।

সরেজমিনে উপজেলার পদ্মপুকুর,কাঞ্চন,নাদৌড়সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন ধানকাটা ও মাড়াই কাজে ব্যস্ত  সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষক-কৃষাণীরা।পানি সেচ ও কীটনাশক বাবদ এবার আমন ধান উৎপাদনের খরচ বেশি হয়েছে বলে কৃষকরা জানান।ধানের দাম যদি ভাল থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন।

উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর  গ্রামের কৃষক মো.কছিমুদ্দীন বলেন, ১ বিঘা জমিতে আমন ধান চাষ করেছি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,উপজেলায় আমন ধান এ পর্যন্ত ২০ শতাংশ কাটা হয়েছে।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status